প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের দুগ্ধখামার ব্যবসায়ী তৌফিকুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আরিফুল ইসলাম। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) একটি দল গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে আরিফুলকে গ্রেপ্তার করে। যশোরের ঝিকরগাছা উপজেলার গুলফর গ্রামের ব্যবসায়ী তৌফিকুল (৩৭) গত বছরের ২০ অক্টোবর তাঁর ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক শরিফুল ইসলামের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন। ২২ অক্টোবর পদ্মার পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় হত্যা মামলা করা হয়।