আরও একজন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার গয়ালমারা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীপা দাস (১৪) নামের একজন মারা গেছে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার দুর্ঘটনাস্থলে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: কমল দাস, শরিফা বেগম ও তাঁর মেয়ে আঁখি মনি। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দীপা কমলের মেয়ে। কমল দাসের স্ত্রী কাজলি দাসসহ আরও চারজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় ‘অবহেলা ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ও আহত করার অপরাধে’ ট্রাক ও মাইক্রোবাসের চালককে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।