আরও একজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে দুই শিশুসহ নারী খুনের মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও একজন। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহামঞ্চদ প্রথম আলোকে বলেন, সাক্ষী ডিএনএ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল থেকে সংগ্রহ করা রক্তগুলো পরীক্ষায় আসামি তারেক চৌধুরীর রক্তের সঙ্গে মিল রয়েছে বলে সাক্ষ্য দিয়েছেন আদালতে। ২০১২ সালের ২৩ অক্টোবর নগরের বহদ্দারহাট খতিবেরহাট এলাকায় প্রবাসীর স্ত্রী ডলি আক্তার ও তাঁর দুই শিশুপুত্র আলবি ও আদিবাকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে গৃহশিক্ষক তারেক চৌধুরী। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা ইসহাক বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ তারেক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত তারেক চৌধুরী কারাগারে আছেন।