আরও একজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন পল্টন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। এ মামলায় কারাগারে আটক ঐশী রহমান ও তাঁর বন্ধু আসাদুজ্জামান জনিকে গতকাল আদালতে হাজির করা হয়। অপর আসামি মিজানুর রহমানও আদালতে হাজির ছিলেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (রাজনৈতিক) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঐশী এই দম্পতির মেয়ে। পরদিন নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। পরে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন এবং ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।