আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত নামাপাড়ায় মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে আগুনে বেঁচে যাওয়া আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম জুয়েল (২৪)। গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এ ঘটনায় সাতজনের মৃত্যু হলো। গত শুক্রবার রাতে ওই গুদামে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। ছয়জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাইদুর রহমান (২০), এনামুল (২০), ইকবাল (২৮) ও আবদুল হামিদ (২০)। চিকিৎসকেরা জানান, এই চারজনের প্রত্যেকেরই ৯৫ ভাগের বেশি শরীর পুড়ে গেছে। তবুও চিকিৎসকেরা তাঁদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।