প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মাওলানা তাজউদ্দিনের পাসপোর্ট–সংক্রান্ত কাগজপত্র জব্দকারী আবদুস সাত্তার সাক্ষ্য দিয়েছেন৷ গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেন রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের তৎকালীন এই উচ্চমান সহকারী৷
বিচারক শাহেদ নূর উদ্দিন সাক্ষ্য গ্রহণ করে আজ বুধবার আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করেন৷ এ নিয়ে গতকাল পর্যন্ত ৮৫ জন সাক্ষ্য দিলেন৷
আবদুস সাত্তার আদালতকে বলেন, ২০০১ সালে তিনি রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কর্মরত ছিলেন৷ মাওলানা তাজউদ্দিন ২০০১ সালের ১২ মার্চ বাদল নামে পাসপোর্টের আবেদন করেন এবং ওই বছরের ৩ জুলাই পাসপোর্ট গ্রহণ করেন৷