আরও একটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণ খেলাপের অভিযোগে হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে সোনালী ব্যাংক। গতকাল সোমবার সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখার নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম মামলাটি করেন। ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউজ্জমান মামলাটি গ্রহণ করেন।
হল-মার্ক গ্রুপের বেবী ফ্ল্যাটবেড প্রিন্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে বিবাদী করা হয়েছে। এ নিয়ে হল-মার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫টি মামলা করল সোনালী ব্যাংক।