আরও একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনায় ট্রলারডুবির চার দিন পর গতকাল বুধবার সকালে রফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রফিক জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের মুক্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে রফিকের লাশ ভেসে ওঠে।
ইটনা থানার ওসি আবদুল মালেক বলেন, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। রফিক ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করলেও এ ব্যাপারে থানায় কোনো জিডি করেননি।