আরও একটি লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরায় মেঘনার কলাতলী-রামনেওয়াজ নৌপথে ট্রলারডুবিতে নিখোঁজ তিনজনকে গতকাল শুক্রবার জীবিত ও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে। উদ্ধার করা তিনজনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনপুরা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রামনেওয়াজ-কলাতলী নৌপথে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ট্রলারটি ডুবে যায়। ওই দিন ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মনপুরা ঢালচরের ইউনুস মুন্সি, দক্ষিণ সাকুচিয়ার মনোয়ারা বেগম ও রামনেওয়াজের রোকেয়া বেগমের মেয়ে লিমাকে (৪) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় ট্রলারটি ডুবে যাওয়ার স্থানেই উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজের মেয়ে জান্নাতের (৯) লাশ ভেসে ওঠে।