আরও কঠোর হবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হবে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। দেশজুড়ে তাণ্ডব চালানো জামায়াত-শিবিরের কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হবে।’