আরও খুলি হাড়গোড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে মাথার খুলিসহ আরও হাড়গোড় পাওয়া গেছে। পথশিশুরা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল সংগ্রহ করতে গিয়ে এসব কুড়িয়ে পায়।
এ নিয়ে গত ১৫ দিনে ওই ধ্বংসস্তূপ থেকে একটি কঙ্কাল, তিনটি মাথার খুলি ও বেশ কিছু হাড়গোড় পাওয়া গেল।
সাভার মডেল থানা পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে পথশিশুরা ধসে পড়া রানা প্লাজার পেছনে ধ্বংসস্তূপে ভাঙা রড ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে হাড়গোড় ও একটি মাথার খুলি কুড়িয়ে পায়।