আরও চার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দেশের তিনটি জেলায় আরও চারটি মামলা হয়েছে। নাটোরে জেলা আইনজীবী সমিতির আইনজীবী আরিফ হোসেন বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। এদিকে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আরও একটি মামলা করেন সদর উপজেলার বগিয়া গ্রামের সৈয়দ রফিকুল ইসলাম। আর রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন নগরের রাজারহাতা এলাকার বাসিন্দা আরিফুল শেখ। প্রথম আলো ডেস্ক