আরও চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফের সৈকত এলাকা থেকে আরও চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছে আরও একজন। গত রোববার ভোররাতে ২৭ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে সাগরে অবস্থানরত জাহাজে তুলে দিতে যাওয়ার সময় আটবাইন নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ২০ জন সাঁতরে কূলে ফিরে আসে। ওই দিন পুলিশ ও স্থানীয় জেলেরা অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করলেও নারী-শিশুসহ পাঁচজন নিখোঁজ ছিল।পুলিশ সূত্রে জানায়, গতকাল সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ও কাটাবনিয়া সমুদ্রসৈকত এলাকা থেকে চারটি লাশ দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন জেলে পুলিশে খবর দিলে উপপরিদর্শক আবদুল আওয়ালের নেতৃত্বে লাশ চারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর মধ্যে দুটি শিশু, এক কিশোর ও এক যুবক রয়েছে। লাশ উদ্ধারের খবর পেরে কাটাবনিয়া এলাকার গৃহবধূ জুহুরা বেগম তাঁর স্বামী আবদুর রহমান (৩১) বলে শনাক্ত করেন। কিন্তু অপর তিনজনের কোনো পরিচয় পাওয়া যায়নি।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, সৈকত এলাকা থেকে এ পর্যন্ত ছয়টি লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে আবদুর রহমান নামের একজনকে শনাক্ত করা হলেও অপর পাঁচজনের কোনো পরিচয় পাওয়া যায়নি।