প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর এলাকায় আরও চারটি নতুন থানার যাত্রা শুরু হচ্ছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগর এলাকায় থানার সংখ্যা ১৬-তে উন্নীত হয়েছে। ইতিমধ্যে নতুন চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চারটি থানা হচ্ছে আকবর শাহ, সদরঘাট, ইপিজেড ও চকবাজার। পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাককে আকবর শাহ, প্রণব চক্রবর্তীকে সদরঘাট, আতিকুল ইসলামকে চকবাজার এবং মনসুর রহমানকে ইপিজেড থানার ওসি হিসেবে গত সোমবার নিয়োগ দেন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘চলতি মাসের মধ্যে নতুন থানার কার্যক্রম শুরু করার সর্বোচ্চ চেষ্টা চলছে। এ জন্য থানা ভবনের জায়গা খোঁজা হচ্ছে। আর নতুন থানা পরিচালনার জন্য পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় জনবল পেয়েছি।’