আরও ছয় রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গুলি ও বোমায় আহত হয়ে আরও ছয় রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ও আগের দিন রোববার রাতে তাঁরা এখানে ভর্তি হন।

চিকিৎসা নিতে আসা রোহিঙ্গারা হলেন ইউনুস (২০), বশির উল্লাহ (৬৫), হোসাইন জোহা (২২), খালেদ হোসাইন (২৫), মো. আলম (২০) ও আয়াজ উল্লাহ (১৭)। তাঁদের মধ্যে শেষজন গতকাল বিকেলে আসেন। আহত ব্যক্তিদের মধ্যে কেবল হোসাইন জোহা বোমার আঘাতে আহত হন। অপর পাঁচজন গুলিতে আহত হন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুলি ও বোমায় আহত হয়ে তাঁরা হাসপাতালে আসেন। এ নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে ৪৫ জন রোহিঙ্গা চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে দুজন মারা যান।