আরও জনশক্তি নিতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ক্যাপশন  সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন-নাসের আল বুসাইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ​ করেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ​ অনুষ্ঠিত হয়। ছবি ফোকাস বাংলা
প্রধানমন্ত্রীর ক্যাপশন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন-নাসের আল বুসাইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ​ করেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ​ অনুষ্ঠিত হয়। ছবি ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন-নাসের আল বুসাইরি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ​ করতে গেলে তিনি এ আহ্বান জানান। আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ​ অনুষ্ঠিত হয়। খবর বাসসের।
বিপুলসংখ্যক বাংলাদেশি নিয়োগ দেওয়ার জন্য শেখ হাসিনা সৌদি সরকারকে ধন্যবাদ জানান। জবাবে বিদায়ী সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি শ্রমিকেরা কঠোর পরিশ্রমী ও অমায়িক। তাঁরা সেখানে নিরাপদে রয়েছেন।
বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম উম্মাহসহ দুদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। শেখ হাসিনা পবিত্র মসজিদ আল-হারাম ও মসজিদ-ই-নববির জিম্মাদার বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদের কাছে তাঁর শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রায় সাড়ে ছয় বছর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আবদুল্লাহ আল-বুসাইরিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সময় দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে।
বিদায়ী সৌদি রাষ্ট্রদূত আগামী দিনগুলোতে দুদেশের মধ্যেকার সম্পর্ক আরও সংহত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সর্বাত্মক সমর্থনের জন্য বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।