আরও জোরে হেঁইয়ো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি ২৭ নম্বরের সানরাইজ প্লাজার সামনে সকালে ছিল কোমরপানি। দুপুর নাগাদ তা কমে যায়। কিন্তু সড়কের গর্তে জমে থাকে পানি। সে গর্তে দুপুরে আটকে যায় একটি পিকআপ। পানি ঢুকে পিক আপের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়।

পিকআপের চালক ও পাঁচ আরোহী মিলে অনেক চেষ্টা চালান গর্ত থেকে পিকআপটি তুলতে। সর্বশক্তি দিয়ে ঠেলেও নড়ানো যাচ্ছিল না পিকআপটি। তাঁদের দুরবস্থা দেখে হাত লাগান আশপাশের লোকজন। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় গর্ত থেকে তোলা হয় পিকআপটি।
পিকআপটি একটি ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থার। ধানমন্ডিতে কাজ শেষে মহাখালীর কার্যালয়ে ফেরত যাচ্ছিল। পিকআপের চালক মো. ওসমান গণি প্রথম আলোকে বলেন, ‘পানির নিচে যে এত বড় গর্ত—বুঝি নাই। পুরা ঢাকার সড়কই এমন নষ্ট। গর্তের জ্বালায় গাড়ি চালানো যায় না।’
পাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, মাস দু-এক আগে সিটি করপোরেশন সড়ক সংস্কারের জন্য গর্ত খুঁড়েছিল। কিন্তু গর্ত ভরাট না করে সড়ক অর্ধেক সংস্কার করেই চলে যায়। এরপর থেকে মাঝেমধ্যেই গর্তগুলোতে যানবাহন আটকা পড়ে।