আরও তিন আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে জঙ্গিনেতা মুফতি হান্নানসহ আরও তিনজনের করা আবেদনের শুনানি শেষ হয়েছে।আরেক আসামি হোসাইন আহম্মেদ ওরফে তামীমের অব্যাহতির আবেদনের শুনানি গতকাল সোমবার শুরু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে শুনানি শুরু হয়। বাকি শুনানির জন্য ২৩ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক শাহেদ নূর উদ্দিন।গতকাল বাকি যাঁদের অব্যাহতির শুনানি শেষ হয়েছে, তাঁরা হলেন উজ্জ্বল ওরফে রতন ও রফিকুল ইসলাম।এ ছাড়া ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম, মুফতি আবদুর রউফ, মাওলানা আবু সাঈদ, শরীফ শাহেদুল ইসলাম ওরফে বিপুল, রফিকুল ইসলাম, আবুল কালামও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনের অব্যাহতির আবেদনের ওপর শুনানি হয়েছে।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন খন্দকার মান্নান ও আকরাম উদ্দিন।