আরও তিন চিকিৎসককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও তিন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী আকস্মিক পরিদর্শনে গিয়ে তাঁদের না পেয়ে এ নোটিশ দেন।
এর আগে গত মঙ্গলবার ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক লোকমান উদ্দিন আজাদ আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে ১১ জন চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে তাঁদের তাৎক্ষণিক শোকজ করেন। গতকাল শোকজপ্রাপ্ত চিকিৎসকেরা হলেন চেমন আরা, মঞ্জুর হোসেন ও আশরাফুর রহমান। দুলাল চন্দ্র চৌধুরী জানান, গতকাল বেলা ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিন চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি বলে শোকজ করা হয়।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তাঁরা মাসে মাত্র তিন-চার দিন হাসপাতালে আসেন। বাকি দিনগুলো কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে অনুপস্থিত থাকেন।