প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে পালিয়ে আসা আরও তিন রোহিঙ্গা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এই হাসপাতালে মোট ৪৮ জন রোহিঙ্গা চিকিৎসা নিতে আসেন।
নতুন ভর্তি হওয়া রোহিঙ্গারা হলেন মো. এরশাদ (২৫), আমান উল্লাহ (২৮) ও আরাফাত (২৫)। তাঁরা মিয়ানমারের আকিয়াবের মংগদু থানার বাসিন্দা। তিনজনই গুলিবিদ্ধ।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সর্বশেষ গতকাল তিন রোহিঙ্গা ভর্তি হন। এ নিয়ে মোট ৪৮ জন চিকিৎসা নিতে এলেন। তাঁদের মধ্যে দুজন মারা যান।