আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিপক্ষের জেরা শেষে ১৪ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।গতকাল সাক্ষ্য দেন সাধারণ ডায়েরি (জিডি) নিবন্ধনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, নিরাপত্তাকর্মী রেজাউল ইসলাম ও আবু তালেব। গতকাল পর্যন্ত ১৩ জন সাক্ষ্য দিলেন।এ ছাড়া গতকাল মামলার সাক্ষী চিকিৎসক কামরুল হাসান সরদার, আবুল হোসেন ওরফে ফয়সাল, মতিউর রহমান ওরফে নয়ন ও শহিদুল ইসলামের প্রতি সমন জারি করেছেন আদালত।গত ৩১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গতকাল কারাগারে আটক চার আসামি সাইফুল ইসলাম, আল আমীন, আকবর আলী লালু (রনি) ও রফিককে আদালতে হাজির করা হয়। অপর আসামি সেলিম চৌধুরী শুরু থেকেই পলাতক রয়েছেন।গত ৫ মার্চ রাতে গুলশানের কূটনীতিক এলাকার একটি সড়কে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২৪ সেপ্টেম্বর অভিযোগপত্র দিয়েছে।