আরও দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল রোববার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাবুল চৌধুরী (৩৫) ও মো. সজীব (২৪)। রাত নয়টার দিকে চরকাঁকড়া গ্রামের স্থানীয় দোকানঘরের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন গতকাল রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই অভিযান পরিচালনা করেন। এর আগে ভিডিওচিত্র দেখে এবং ইতিপূর্বে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে এ দুজনকে মিলন হত্যার ঘটনার সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়। ওসি বিল্লাল আরও জানান, গ্রেপ্তারকৃতদের তাঁদের হেফাজতে রাতে জিজ্ঞাসাবাদ করা হবে।২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।