আরও দুই জেলায় সম্প্রসারণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএনডিপির আর্থিক সহায়তায় বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠীকে দেওয়া বিনা খরচে আইনি সহায়তা কার্যক্রম আগামী বছর অন্য দুই পার্বত্য জেলায়ও সম্প্রসারণ করা হবে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি জনগোষ্ঠী বিনা খরচে মামলা পরিচালনা করতে পারবেন।
গতকাল শুক্রবার এক কর্মশালায় বান্দরবানের জেলা ও দায়রা জজ শফিকুর রহমান এ তথ্য জানান।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর মো. এমতাজুল হক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ জসীম উদ্দিন। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ইউএনডিপির জাস্টিস সেক্টর ফ্যাসিলিটিস প্রকল্প এ কর্মশালার আয়োজন করা হয়।
জজ আদালতের আইনগত সহায়তা দপ্তরের সমন্বয়কারী বশির আহম্মদ জানান, ইউএনডিপির আর্থিক সহায়তায় গত বছর থেকে বান্দরবানের সব পাহাড়িকে বিনা খরচে মামলা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। কর্মশালায় বক্তব্য দেন বান্দরবান উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী লালসানি লুসাই, জেলা ক্রীড়া সংস্থা সদস্য মিনিপ্রু মারমা।