প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ রোববার ও আগামী মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে আজকের পরীক্ষাটি হবে ১৪ মার্চ শনিবার। আর মঙ্গলবারের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। অন্যদিকে হরতালের কারণে স্থগিত করা ১২ ফেব্রুয়ারির পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ নিয়ে হরতালের কারণে ১২ দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হলো।