আরও দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার ভোরে বিএনপির আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দৌলতদিয়াঘাট এলাকার ইসমাইল মণ্ডল ও মো. আনিছ। গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল খালেক জানান, এর আগে রোববার জেলা বিএনপির নেতা সুলতানুর, ইসলাম মুন্নুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।