প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের পর টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে জেলহাজতে পাঠিয়েছে। এঁরা হলেন ঢাকার ধামরাই উপজেলার চর চৌহাট গ্রামের নেদু মিয়ার ছেলে শহীদুল (২০) ও হযরত আলী মিয়ার ছেলে শামীম (২০)।
শহিদুলকে মামলার আসামি আর শামীমকে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫৪ ধারায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। অপহৃত দুই শিশু এবং গ্রেপ্তার দুজনের বাড়ি চর চৌহাট গ্রামে। শহীদুল ও শামীমকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার রাতে নিহত ইমরানের চাচাতো ভাই মিল্টন ও গত বুধবার রাতে নিহত শাকিলের প্রতিবেশী বাহাদুরকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের বাড়িও চর চৌহাটে।