আরও দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারত সীমান্তবর্তী যাদুকাটা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া (৩২) ও উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের আবদুস সালামের ছেলে আল-আমিন (২৬)। এই নিয়ে এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হলো।গত রোববার লাউড়েরগড়-ঘাঘটিয়া খেয়াঘাট পারাপারের সময় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় স্থানীয় বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সামাদের মৃত্যু হয়। নিখোঁজ হন কমপক্ষে আটজন।