আরও দুটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারে আরও দুটি বিভাগ বাড়ানো হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনের রেলওয়ে কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ বিভাগ; বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে দুটি বিভাগ করা হয়েছে। একটি বিজ্ঞান ও প্রযুক্তি, অপরটি তথ্য ও যোগাযোগ বিভাগ।গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সরকারের কর্মবণ্টন নীতিমালা (রুলস অব বিজনেস) সংশোধন করে আদেশ জারি করেছে। এর আগে অর্থ মন্ত্রণালয়কে ভাগ করে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান বিভাগ; খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় ভেঙে খাদ্য বিভাগ আলাদা করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ভেঙে লেজিসলেটিভ ও সংসদ এবং আইন ও বিচার বিভাগ করা হয়।