প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া রনজু মিয়ার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত। গতকাল রোববার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে ওই আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এই রিমান্ড মঞ্জুর করেন।