আরও পাঁচ মামলায় জামিন পেলেন বুলু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার অভিযোগে রাজধানীর চার থানায় করা আরও পাঁচটি মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কারাগারে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে বরকত উল্লার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।
আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী সাকিব মাহবুব।