আরও পাঁচটি পদে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও কয়েকটি পদে পরিবর্তন এসেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বুধবার আলাওল হলের প্রাধ্যক্ষের দায়িত্ব নেবেন প্রাক্তন রেজিস্ট্রার এবং বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম।
এ ছাড়া প্রীতিলতা ও শামসুন নাহার হলের প্রাধ্যক্ষের পদেও পরিবর্তন এসেছে। ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা ফেরদৌসী প্রীতিলতা হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। শামসুন নাহার হলের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী।
গ্রন্থাগারিক হিসেবে আগামী ছয় মাসের জন্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবু তাহের। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু সাঈদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, ‘মেয়াদ শেষ হওয়ায় তিনটি হলের প্রাধ্যক্ষ ও গ্রন্থাগারিক পদে পরিবর্তন এসেছে। এটি রুটিন ওয়ার্ক ছাড়া কিছুই নয়।’