আরও বন্দী মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আরও ১৮০ বন্দী গতকাল শুক্রবার ছাড়া পেয়েছেন। এ নিয়ে গত দুই দিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫৩৭ বন্দী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন জানান, শুক্রবার ১৮০ বন্দীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা ৫৪ ধারায় আটক, চুরি, মাদক, মারামারি ও যৌতুকের মামলার আসামি। নাশকতার কোনো মামলার আসামির জামিননামা আসেনি। ১৯৮৯ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নেয়, হরতালে আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন না। ২৬ বছর ধরে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে আসছিল। কিন্তু ২০-দলীয় জোটের টানা হরতাল শুরু হওয়ায় কারাগারে বন্দী আসমিরা জামিনের আবেদন করতে পারেননি।