প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ কোমরবাঁধ ও জংলা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল। অভিযানে তাঁকে সহায়তা করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। কর্মকর্তা পুলক কুমার বলেন, অভিযানের দ্বিতীয় দিনে গতকাল ১১০টি কোমরবাঁধ উচ্ছেদ করা হয়। এর আগে গত মঙ্গলবার একই নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন শতাধিক কোমরবাঁধ অপসারণ করা হয়।