আরও বিনিয়োগে চীনের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশসহ সস্তায় শ্রমিক ও চমৎকার বিনিয়োগ নীতিমালা রয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ফুজিয়ান প্রাদেশিক কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল চেং ওয়েনকিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।