আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো উন্নয়নের মতো সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ-বিন নাসের আল-বুসাইরি গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।