আরও বৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে গত দুই দিন ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। কমলগঞ্জসহ গোটা জেলায় আরও দুই দিন এ রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কমলগঞ্জে মাঝারি বৃষ্টি হলেও বুধবার সকাল থেকে হালকা আর দুপুর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে কয়েক দফা ভারী বৃষ্টিপাত হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুন-অর-রশীদ জানান, আগামী দুই দিনও এ ধরনের বৃষ্টিপাত হতে পারে। বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল সদরে ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন বলেন, বোরো, মৌসুমি ফল ও বিভিন্ন জাতের শাকসবজির জন্য এই বৃষ্টি উপকারী। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|