প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের বিরুদ্ধে মামলা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম গাজী দোলোয়ার হোসেনের আদালতে এ মামলা করেন বড়লেখা উপজেলা খাদেমুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক রহিম বখত মুসা। আদালত অভিযোগ আমলে নিয়ে ২০ অক্টোবর লতিফ সিদ্দিকীকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেছেন।