আরও সময় প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার তদন্তের জন্য আরও সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের কালীর বাজার স্বর্ণপট্টি এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার বলেন, ‘পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে নির্ভুলভাবে তদন্তকাজ করছে।’