আরও সাতজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ও লাখেরা গ্রামে বৌদ্ধবিহার এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দ্বিতীয় দফায় আরও সাতজনকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পটিয়া থানা পুলিশ। এ পর্যন্ত গ্রেপ্তার ৩২ জন আসামির মধ্যে প্রথম দফায় রিমান্ডে আনা সাতজনের মধ্যে দুজনের চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সাতজনকে গত শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।পটিয়া থানা পুলিশ জানায়, গত শনিবার দ্বিতীয় দফায় আরও যে সাতজনকে রিমান্ডে আনা হয়েছে তাঁরা হলেন আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের মো. আলীর পুত্র এনায়েত (১৮), কর্ণফুলী থানাধীন দ্বীপকালার মোড়ের আবদুল হক দোবাসীর পুত্র আবদুল কাদের (১৮), বখতিয়ারপাড়া গ্রামের মনোয়ার হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (১৯), পটিয়া কোলাগাঁও গ্রামের মো. মুছার পুত্র আবু বক্কর (১৮), কর্ণফুলী থানাধীন মধ্যম শিকলবাহা গ্রামের আবদুস ছাত্তারের পুত্র মো. রহিম (২৮), কর্ণফুলী থানাধীন দ্বীপকালার মোড় গ্রামের আবদুল আলীর পুত্র মাসুদ আলী (২২), খুলনার নবীনগর থানার শাহজাহান সরদারের পুত্র মো. বিল্লাল হোসেন (২২) প্রমুখ।পটিয়া থানার এসআই কামাল উদ্দিন প্রথম আলোকে জানান, শনিবার যাঁদের রিমান্ডে আনা হয়েছে, তাঁদের গতকাল রোববার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।