চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনের জন্য আরও সাতজন মনোনয়নপত্র নিয়েছেন। এ পর্যন্ত ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত দুই দিনে আরও সাতজন মনোনয়নপত্র নিয়েছেন। তাঁরা হলেন: বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন আহমদ, স্বতন্ত্র মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের নুরুল কাইয়ুম খান, বিএনপির আলহাজ আলী আব্বাস, স্বতন্ত্র আলহাজ মোহামঞ্চদ মুছা, আওয়ামী লীগের শামসুদ্দিন আহমদ চৌধুরী ও আবুল মনসুর চৌধুরী।এর আগে গত সপ্তাহে মনোনয়নপত্র নেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শাহজাদা মহিউদ্দিন, ওয়াসিকা খান সানি, তপন চক্রবর্তী, চৌধুরী ফরমান রেজা লিটন, উজ্জ্বল ভৌমিক ও আবুল কালাম চৌধুরী।সহকারী রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত উপনির্বাচনের জন্য ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৪ নভেম্বর এ আসনের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু মারা গেলে নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।