প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফলাফলের প্রথম তালিকা প্রকাশ করেছে। এতে ২১২ জন শিক্ষার্থীর জিপিএ বেড়ে গেছে।
এসব শিক্ষার্থীর মধ্যে ১০৫ জন জিপিএ-৫ পেয়েছে, এ গ্রেড পেয়েছে ৫৭ জন, এ-(মাইনাস) পেয়েছে ২৭ জন, বি গ্রেড পেয়েছে ছয়জন, সি পেয়েছে ১০ জন ও ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে সাত শিক্ষার্থী। বোর্ড চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খাতা পুনর্নিরীক্ষণ করা হয়।