আরও ১০৫ 'বাংলাদেশিকে' ফেরত পাঠাচ্ছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের একটি শরণার্থীশিবিরে অবস্থানরত আরও ১০৫ ‘বাংলাদেশি অভিবাসীকে’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। মিয়ানমারের এক সরকারি খবরের বরাত দিয়ে গত মঙ্গলবার বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
রাখাইন প্রদেশের শরণার্থীশিবির থেকে ওই ১০৫ জনকে আগামী সোমবার বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।