আরও ১১ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে থার্মেক্স গ্রুপের কর্মকর্তাকে গুলি করার পর লুট হওয়া ৫৯ লাখ টাকার মধ্যে আরও ১১ লাখ চার হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে শিবপুর উপজেলার কোন্দারপাড়া গ্রাম থেকে ওই টাকা উদ্ধার করা হয়।নরসিংদীর সহকারী পুলিশ সুপার মো. জাহিদ হাসান জানান, গ্রেপ্তার হওয়া রহিমা আক্তার, শাহিন মিয়া, সাইফুল ইসলাম ও সোহরাব ওরফে জুয়েলকে রোববার চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী রাতে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে শিবপুর উপজেলার কোন্দারপাড়া গ্রামে তাঁর বোন মিনারা বেগমের বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এবং শৌচাগারের চালের ওপর থেকে ১১ লাখ চার হাজার টাকা উদ্ধার করা হয়।গত বৃহস্পতিবার মঠখোলা সড়কের শিবপুরের বান্দারদিয়া এলাকায় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপক জাহিদ হোসেনের গাড়ির গতি রোধ করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা তাঁকে গুলি করে ৫৯ লাখ টাকা নিয়ে যায়। পুলিশ এর আগে লুটের ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে।