আরও ১২ জনের রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় গুলিবিদ্ধ এক আসামিসহ ১২ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম এই রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরে জামায়াত পরিচালিত একটি হাসপাতাল এবং বিভিন্ন বাসা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জনকে চট্টগ্রামের বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।