আরও ১২৭ সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গতকাল শনিবার সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেনানিবাস বিতরণ কেন্দ্রে ১২৭ জন সংবাদপত্র বিক্রয়-কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রথম আলোর পক্ষে উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, সহকারী ব্যবস্থাপক ও বিক্রয় নির্বাহী আবদুল্লাহ হেল রাফি, গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। অন্যদিকে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও সুপারভাইজার মোশারফ হোসেন। সংবাদপত্র বিক্রয়কর্মীরা প্রথম আলোর রেইনকোট বিতরণ কাজে খুশি এবং প্রথম আলোকে সব সময় এগিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।