আরও ১৩০ বিক্রয়কর্মী রেইনকোট পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেনানিবাস সেন্টারের ১৩০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে প্রথম আলোর উদ্যোগে গতকাল রোববার রেইনকোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন ও সার্কুলেশন বিভাগের বিক্রয় নির্বাহী গৌতম কুমার মণ্ডল ও মো. ইউসুফ। অন্যদিকে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওই সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা।