আরও ১৬ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী অতিক্রম করে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৬ জনকে (রোহিঙ্গা) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে বিকেলেই ১০ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়।ওই ঘটনা নিশ্চিত করে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, আটক ১৬ জনের মধ্যে ছয়জন নারী ও শিশু থাকায় তাদের এখনই ফেরত পাঠানো হয়নি। তিনি আরও বলেন, মিয়ানমারে দাঙ্গা শুরুর পর গতকাল পর্যন্ত ৯৪৬ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করেছেন বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। অনুপ্রবেশকারীদের অধিকাংশকে ফেরত পাঠানো হয়েছে। সাগর উত্তাল থাকা, ট্রলার না পাওয়াসহ নানা কারণে একই পরিবারের পাঁচজনসহ এখনো ২৪ জনকে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। আটক রোহিঙ্গরা বিজিবির হেফাজতে রয়েছে।