আরও ২০ জনকে দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহায়তা পাওয়া পোশাককর্মীরা। গতকাল প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের প্রত্যেকের হাতে এক লাখ টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রকল্প পরিচালক ও প্রথম আলো ট্রাস্টের সদস্য ডা. সামন্ত লাল সেন ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ষ প্রথম আলো
সহায়তা পাওয়া পোশাককর্মীরা। গতকাল প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের প্রত্যেকের হাতে এক লাখ টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রকল্প পরিচালক ও প্রথম আলো ট্রাস্টের সদস্য ডা. সামন্ত লাল সেন ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ষ প্রথম আলো

হে তিন দিন ধরে আমারে না পাইয়া পাগলের মতো হইয়া গেছে, এহন কোনো কাম করতে পারে না।’ কাঁদতে কাঁদতে বলছিলেন আরজিনা বেগম। রানা প্লাজা ধসের তিন দিন পর উদ্ধার করা হয়েছিল তাঁকে। স্বামী আশকর আলী সেই তিন দিন পাগলের মতো স্ত্রীকে খুঁজেছেন। আর সেই ভয়াবহ স্মৃতি থেকে তিনি এখনো মানসিক সমস্যায় ভুগছেন।
গতকাল বৃহস্পতিবার মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে আরজিনা বেগমসহ ২০ জনকে এক লাখ টাকা করে দেওয়া হয়। প্রথম আলো কার্যালয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রকল্প পরিচালক ও প্রথম আলো ট্রাস্টের সদস্য ডা. সামন্ত লাল সেন এ টাকার চেক তাঁদের হাতে তুলে দেন।
আরজিনার মতো আরেক শ্রমিক রুনা আক্তার। তাঁর ডান পায়ের ঘা এখনো শুকায়নি। তিনি এখনো পা ভেঙে বসতে পারেন না, বিছানায় বাথরুম করতে হয়। অসহায় রুনা আক্তার বলেন, ‘এই টাকা না দিয়া, যদি আমায় সুস্থ করে দিতেন। আমার লাগি বাড়ির হগলে বিপদে আছে।’
গতকাল সহায়তা তহবিল থেকে যাঁদের আর্থিক সাহায্য করা হলো, তাঁরা রানা প্লাজা ধসের পরে এনাম মেডিকেল কলেজ এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

সামন্ত লাল সেন বলেন, ‘এ ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এই সহায়তাকে কাজে লাগিয়ে কিছুটা হলেও তাঁরা সমস্যার সমাধান করতে পারবেন সেই প্রত্যাশা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।

যাঁদের সহায়তা করা হলো: রুনা আক্তার, মনির হোসাইন, নাজমা আক্তার, শামীমা বেগম, বায়েজিদ হোসেন, খালিদ রেজা পিন্টু, আনারুল ইসলাম, বাচ্চু মিয়া, সাবিনা, রুজিনা আক্তার, রিক্তা আক্তার, শাহীন আলম, রানা আহমেদ, আরজিনা খাতুন, সুফিয়া বেগম, নজরুল ইসলাম, বেলী বেগম, রেজাউল করিম, বাবু ও ফরহাদ আহমেদ।

সহায়তা তহবিলের পরিকল্পনা: মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় আহত ব্যক্তিদের মধ্যে ১২০ জনকে বাছাই করে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি ১৫ দিন পর ২০ জন করে আহত ব্যক্তিকে পুনর্বাসনের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এই সহায়তা পেয়েছেন ৪০ জন।

তহবিলে আরও যাঁরা সাহায্য দিলেন: আব্দুল কাইয়ুম ১০ হাজার টাকা, সাবরিনা আমজাদ সাত হাজার ৫০০ টাকা। তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল দুই কেটি ১৫ লাখ ২৯ হাজার ৯২৩ টাকা। এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৮২ লাখ ৮৫ হাজার ৪১৮ টাকা।