আরও ২০ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনায় লঞ্চডুবি
মেঘনায় লঞ্চডুবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ লঞ্চডুবির ঘটনায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত আরও ২০টি লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার লঞ্চডুবির পর এ নিয়ে মোট ৩২টি লাশ উদ্ধার হলো৷ এখনো দুই শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন৷ উদ্ধার হওয়া লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্বার মিলে প্রায় ৩৩ ঘণ্টায়ও লঞ্চটি উদ্ধার করতে পারেনি। তবে লঞ্চটিকে টেনে তীরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে৷ গতকাল সারা দিন মেঘনার তীরে শত শত নিখোঁজ ব্যক্তির স্বজনেরা িভড় করেন। উদ্ধার তৎপরতায় ধীরগতিতে বিক্ষোভ প্রকাশ করেন তাঁরা৷
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান জানান, ২৯টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে৷ পরে নৌ মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷
জেলা প্রশাসন সূত্র থেকে পরিচয় নিশ্চিত করা লাশগুলো হলো: শরীয়তপুরের নড়িয়া উপজেলার সর্দারবাড়ির জামাল সিকদার (৫০), একই উপজেলার রাহাপাড়ার সেতারা বেগম (৫৫), পাঁচগাঁও গ্রামের টুম্পা (২৬), মান্নান দেওয়ান (৫০), আবদুল জলিল (৫৫), রিতু আক্তার (১২), মাহি (৪), আবির (দেড় বছর), পাঁচগাঁও গ্রামের সুমনা (৮), রহিমা বেগম (৫৫), তাঁর ছেলে রে ামান (৫); মো. জলিল (৫০), মানিক (১৪), আবদুল্লাহ আল রেদোয়ান (৪০), রাশিদা বেগম (৬০), খোরশেদ আলী খন্দকার (৪০), ওসমান গনি মোল্লা (৪০), ইসমাইল ফকির (৬৫); শরীয়তপুরের ভেদরগঞ্জের কৃষ্ণ মণ্ডল (৫০), আকলিমা আক্তার (২৫); চর সখিপুরের লাইলী বেগম (৫০); ঢাকার কদমতলীর রিপন মিয়া (৩৫); লঞ্চের কর্মী চাঁদপুরের মিন্টু (৩০); মুন্না (৩০), মাসুম (৩৫), কল্পনা (২৪) ও রিমা (২২)।
এ ছাড়া গতকাল রাত ১১টার পর উদ্ধার হওয়া তিনটি লাশের মধ্যে দুটির পরিচয় জানা গেছে৷ একজনের নাম জুলহাস (২৫) বলে তাঁর স্বজনেরা জানান। পরনে ছিল জিনস-প্যান্ট, টি-শার্ট। অপরজনের নাম মোশাররফ দেওয়ান (৩৫)। তিনি পানের দোকািন িছলেন বলে স্বজনেরা জানান।

মেঘনা নদীতে ঝড়ে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ–৪–কে ভাসিয়ে তোলার চেষ্টা করছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’৷ এই দৃশ্য গতকাল সন্ধ্যার৷ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর এলাকা থেকে তোলা ছবি l সাহাদাত পারভেজ
মেঘনা নদীতে ঝড়ে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ–৪–কে ভাসিয়ে তোলার চেষ্টা করছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’৷ এই দৃশ্য গতকাল সন্ধ্যার৷ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর এলাকা থেকে তোলা ছবি l সাহাদাত পারভেজ

স্বজনদের খোঁজ না পেয়ে নদীর তীরে অপেক্ষা করছেন অনেকে৷ শরীয়তপুরের নড়িয়ার বাসিন্দা দেলোয়ার হোসেন তাঁর মামা ও মামাতো ভাইয়ের খোঁজে সেখানে অপেক্ষায় আছেন৷ তিনি জানান, মামা মোর্শেদ আলী যাত্রাবাড়ীতে ফলের ব্যবসা করেন। মামা তাঁর ছেলে রুবেলকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন। এখন পর্যন্ত কারও খোঁজ পাননি৷
নড়িয়ার বাসিন্দা কলেজছাত্র সজীব মিয়া বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন৷ তাঁর খোঁজে বৃহস্পতিবার রাত থেকে অপেক্ষা করছেন চাচাতো ভাই সাজিদ হোসেন।
উদ্ধার তৎপরতায় ধীরগতির অভিযোগ: লঞ্চডুবির দিনই সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়৷ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সাড়ে ছয়টায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকারী জাহাজ দুর্বারও যোগ দেয়৷ কিন্তু ২৮ ঘণ্টা পরও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতার ধীরগতিতে বিক্ষোভ করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা৷ কেউ কেউ অভিযোগ করেন, লাশ ভেসে যেতে সময় দেওয়ার জন্যই কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে। এিদকে গতকাল বেলা ১১টার দিকে লঞ্চটি টেনে েতালার সময় তার ছিঁড়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বিলম্বিত হয়৷
বিষয়টি অস্বীকার করে নৌযান পরিচালন সংরক্ষণ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ১৫ জন ডুবুির উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন৷
দুটি তদন্ত কমিটি: লঞ্চ দুর্ঘটনায় বিআইডব্লিউটিএ তিন সদস্যের কমিটি করেছে৷ এ ছাড়া ডিজি শিপিং সার্ভিস পৃথক তিন সদস্যের কমিটি করেছে৷ দুটি কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উদ্ধার তৎপরতা সম্পর্কে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকার জানান, লঞ্চটি পানির ৫০ মিটার গভীরে একটি গর্তের মধ্যে আটকে ছিল৷ তাই টেনে তুলতে সমস্যা হচ্ছিল। সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি৷