আরও ২১ মাদ্রাসায় স্নাতক (সম্মান) চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আরও ২১টি মাদ্রাসায় স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। এর আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসায় ৫টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু ছিল। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদ্রাসার অধ্যক্ষদের কাছে নতুন কোর্সের পাঠদানের অনুমতিপত্র তুলে দেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আহসান উল্লাহ। বিজ্ঞপ্তি